ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প-মাদুরো আলোচনা হতে পারে

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা করবো।’
  • অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২৫
ট্রাম্প-মাদুরো আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে উত্তেজনা বেড়েছে। তিনি বলেন, মেক্সিকোর অভ্যন্তরে মার্কিন মাদক বিরোধী অভিযানের সঙ্গে তিনি একমত। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ভেনিজুয়েলা এবং মেক্সিকোসহ বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে অবস্থিত মাদক পাচারকারীদের মোকাবেলা করার জন্য ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন।


ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা করবো।’  তিনি মাদুরোর সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে তিনি তার জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করেননি।’


তিনি বলেন, ভেনিজুয়েলার প্রতি মনোযোগ দেওয়া দরকার। তারা লাখ লাখ মানুষকে কারাগার থেকে আমাদের দেশে পাঠিয়েছে। কয়েক ঘন্টা পর, মাদুরো তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘যারা ভেনিজুয়েলার সঙ্গে কথা বলতে চান’ তাদের সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় বসতে প্রস্তুত।


সূত্র: এএফপি


এসজেড