বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান শিল্পিী আসিফ আকবর বলেছেন, জেলা ক্রিড়া সংস্থা থেকে বেরিয়ে প্রত্যেক জেলায় আলাদা করে ‘জেলা ক্রিকেট সংস্থা’ গড়ে তোলা হবে।
তিনি বলেন, প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শিগগিরই শুরু হবে। আমরা জানি ক্রিড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয় সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে প্লানিং করছি।
তিনি আজ এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলার ক্রিড়া সংগঠক এবং ক্রিকেটারদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
পঞ্চগড় স্টেডিয়ামে বিকেলে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রিড়া সংস্থা।
আসিফ আকবর বলেন, আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্থান, আফগানিস্থান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমরা প্রতিটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো।
thebgbd.com/NA