ঢাকা | বঙ্গাব্দ

হাইথাম আলি হত্যায় ইরানের নিন্দা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হাইথাম আলি তাবাতাবাইকে ইসরায়েল কাপুরুষোচিতভাবে হত্যা করেছে।’
  • অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২৫
হাইথাম আলি হত্যায় ইরানের নিন্দা হাইথাম আলি তাবাতাবাই

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা চালানোর একদিন পর সোমবার ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘লেবাননের ইসলামী প্রতিরোধের মহান কমান্ডার শহীদ হাইথাম আলি তাবাতাবাইকে ইসরায়েল কাপুরুষোচিতভাবে হত্যা করেছে। বিবৃতিতে এই ঘটনাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানায়।’


সূত্র: এএফপি


এসজেড