ঢাকা | বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ৩০ হাজারের বেশি প্রবাসী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৫
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ৩০ হাজারের বেশি প্রবাসী ছবি : সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। 


আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।


অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩০ হাজার ১৪৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৩৭৯ জন এবং নারী তিন হাজার ৭৫৪ জন।


এছাড়া অনুমোদনের অপেক্ষায় আছেন ১৬২ জন। আর অনুমোদিত হয়েছে ২৯ হাজার ৯৮১ জন।


এর আগে, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।


ইসি সূত্রে জানা গেছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। 


২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়ায় দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন। 


২১ নভেম্বর ৩ ডিসেম্বর পর্যন্ত ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।


thebgbd.com/NA