ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীরে গাড়ি হামলায় দায়ী ব্যক্তিকে হত্যা

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীরা এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২৫
পশ্চিম তীরে গাড়ি হামলায় দায়ী ব্যক্তিকে হত্যা ইসরায়েল।
ইসরায়েলের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ঘোষণা করেছে, তাদের বাহিনী গত বছর অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে হত্যা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসবিরোধী বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘দেড় বছর অনুসরণের পর, গাড়ি হামলার সাথে জড়িত আলা রউফ শেটিয়াকে ইসরায়েল হত্যা করেছে। ওই সন্ত্রাসী ২০২৪ সালের ২৯ মে তারিখে নাবলুসের একটি প্রবেশপথে গাড়ি চাপা দিলে ৯০তম ব্যাটালিয়নের দুই সৈন্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, তারা পূর্ব নাবলুসে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করা বাড়িটিতে অনেক রক্ত দেখেছেন, কিন্তু কোনও মৃতদেহ দেখেননি। 

১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর দখল করে রেখেছে। গত ১০ অক্টোবর থেকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও তা থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুযায়ী জানা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীরা এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সূত্র: এএফপি

এসজেড