ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে বন্যায় মৃত বেড়ে ১৬২

সরকারি মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, সাত প্রদেশে মোট মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে। এর মধ্যে ১২৬ জন সংখলা প্রদেশের।
  • অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর, ২০২৫
থাইল্যান্ডে বন্যায় মৃত বেড়ে ১৬২ বন্যার ছবি।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় ১৬২ জনের মৃত্যু হয়েছে বলে আজ শনিবার দেশটির সরকার জানিয়েছে। তাদের অধিকাংশই মালয়েশিয়ার সীমান্তবর্তী প্রদেশের বাসিন্দা। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সরকারের মুখপাত্র সিরিপং আঙ্কাসাকুলকিয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, সাতটি প্রদেশে মোট মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে। এর মধ্যে ১২৬ জন সংখলা প্রদেশের।


সূত্র: এএফপি


এসজেড