ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলবার পুতিন-উইটকফ বৈঠক

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, উইটকফের সঙ্গে বৈঠক আগামীকাল নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে।
  • অনলাইন ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০২৫
মঙ্গলবার পুতিন-উইটকফ বৈঠক স্টিভ উইটকফ।

ইউক্রেন ইস্যুতে আগামীকাল মঙ্গলবার বিকেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, উইটকফের সঙ্গে বৈঠক আগামীকাল নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে।


সূত্র: এএফপি


এসজেড