ঢাকা | বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে কর্মক্ষমতা হারানোদের জন্য দেড় হাজার ফ্ল্যাট নির্মাণ

জুলাই গণঅভ্যুত্থানে কর্মক্ষমতা হারানোদের জন্য রাজধানীর মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন হয়েছে সভায়, এতে খরচ হবে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ ডিসেম্বর, ২০২৫
জুলাই অভ্যুত্থানে কর্মক্ষমতা হারানোদের জন্য দেড় হাজার ফ্ল্যাট নির্মাণ ছবি : সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে কর্মক্ষমতা হারানোদের জন্য রাজধানীর মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন হয়েছে সভায়, এতে খরচ হবে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১০১ কোটি টাকা। এছাড়া ঋণ মিলবে প্রায় ৫ হাজার ৬১০ কোটি টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকার অনেক উচ্চাভিলাষী সংস্কার করে ফেলেছেন। পরবর্তী সরকার এসব প্রকল্প অব্যাহত রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থবছরে ৬ষ্ঠ একনেক সভায় টেকসই কৃষি উন্নয়ন, গ্যাস আহরণে ৩টি কূপ খনন, সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণসহ মোট ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

thebgbd.com/NA