ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বন্যায় মৃত বেড়ে ৪১০

২০০৪ সালের মহাসাগরীয় সুনামির পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ১৫ লক্ষাধিক মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০২৫
শ্রীলঙ্কায় বন্যায় মৃত বেড়ে ৪১০ শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪১০-এ পৌঁছেছে, ভয়াবহ এ দুর্যোগে আরো অন্তত ৩৩৬ জন নিখোঁজ হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। 


সংস্থাটি জানায়, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ১৫ লক্ষাধিক মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড