ঢাকা | বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

গুমের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ ডিসেম্বর, ২০২৫
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না ছবি : সংগৃহীত।

গুমের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

এর আগে আগ্রহ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেড আই খান বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগ পাওয়ার কয়েক দিন পর গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান, তিনি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না।

thebgbd.com/NA