ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে গরু চোরদের পিকআপে আগুন

গোপালগঞ্জে গরু চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন লেগে গাড়িটি পুড়ে গেছে। বুধবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ ডিসেম্বর, ২০২৫
গোপালগঞ্জে গরু চোরদের পিকআপে আগুন ছবি : সংগৃহীত।

গোপালগঞ্জে গরু চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন লেগে গাড়িটি পুড়ে গেছে। বুধবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, রাতের কোনো এক সময় নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে চোররা একটি সাদা রঙের পিকআপ ভ্যানে তুলে নেয়। এরপর আরেকটি গরু চুরির চেষ্টা করার সময় মালিক টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়ে চোরদের ধাওয়া করে।

এ অবস্থায় চোররা পিকআপ ভ্যানে করে নকড়িরচর থেকে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু সিলনা বাজার এলাকায় ভাঙা একটি ব্রিজের কাছে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।

ওসি আরও জানান, ঘটনার পর চোর দলের সদস্যরা পালিয়ে যায়। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

thebgbd.com/NA