ঢাকা | বঙ্গাব্দ

আপন দুই ভাইকে মনোনয়ন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই সহোদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন। এদের একজন আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) এবং অপর জন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫, সদর আসন)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ ডিসেম্বর, ২০২৫
আপন দুই ভাইকে মনোনয়ন দিলো বিএনপি ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই সহোদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন। এদের একজন আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) এবং অপর জন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫, সদর আসন)।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে দুইটি আসনে একই পরিবারের দুই ভাইয়ের প্রার্থী হওয়া নিশ্চিত হলো।

আব্দুস ছালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু 

প্রথম দফায় বিএনপি টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করেছিল। তখন টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী চূড়ান্ত না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে উদ্বেগ তৈরি হয়। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হয়েছে।

এর আগে গেল ৩ নভেম্বর খালেদা জিয়ার নামসহ ৩টি আসনে মোট ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি।

thebgbd.com/NA