ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘শিগগিরই’ প্রবেশ

নেতানিয়াহু বলেন, প্রথম ধাপ শেষ হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় ধাপে যাওয়ার আশা করছি, যা আরও কঠিন হবে।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘শিগগিরই’ প্রবেশ বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ রোববার বলেছেন, তিনি আশা করছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘খুব শিগগিরই’ প্রবেশ করা সম্ভব হবে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কীভাবে গাজায় হামাসের শাসনের ইতি টানা যায়, আমরা তা নিয়ে আলোচনা করেছি। প্রথম ধাপ শেষ হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় ধাপে যাওয়ার আশা করছি, যা আরও কঠিন হবে।


সূত্র: এএফপি


এসজেড