ঢাকা | বঙ্গাব্দ

সুদানে ২ হামলায় শিশুসহ নিহত ১১৪

কিন্ডারগার্টেন ও পার্শ্ববর্তী কালোগি গ্রামীণ হাসপাতালে হামলায় ৬৩ জন শিশুসহ মোট ১১৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
সুদানে ২ হামলায় শিশুসহ নিহত ১১৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস  বলেছেন, গত বৃহস্পতিবার সুদানের দক্ষিণ কর্দোফানে একটি কিন্ডারগার্টেন ও হাসপাতালে চালানো হামলায় ৬৩ জন শিশুসহ ১১৪ জন নিহত হয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ডব্লিউএইচও মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে সংস্থার আট্যাকস অন হেলথ কেয়ার মনিটরিং সিস্টেমের উদ্ধৃতি দিয়ে বলেন, সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে কিন্ডারগার্টেন ও পার্শ্ববর্তী কালোগি গ্রামীণ হাসপাতালে হামলায় ৬৩ জন শিশুসহ মোট ১১৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড