ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

বন্দুকধারীরা নিরাপত্তা বিভাগের সদস্যদের ওপর গুলি চালিয়েছে। তবে, আক্রমণকারীদের এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৫
সিরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪ সিরিয়া।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে রোববার দেশটির নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইদলিব প্রদেশের মারেত আল-নুমান সড়কে কর্তব্যরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সড়ক নিরাপত্তা বিভাগের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।’ সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বন্দুকধারীরা নিরাপত্তা বিভাগের সদস্যদের ওপর গুলি চালিয়েছে। তবে, আক্রমণকারীদের এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।


ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী গত ডিসেম্বরে অত্যন্ত দ্রুত ও আকস্মিক এক আক্রমণে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে। এর আগে, ইদলিব অঞ্চলটি বিদ্রোহী বিদেশী যোদ্ধাসহ জিহাদি গোষ্ঠীগুলোর একটি ঘাঁটি ছিল।


সূত্র: এএফপি


এসজেড