এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।
ওসি জানান, উদ্ধারকৃত চারটি বস্তু ককটেল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
thebgbd.com/BYB