এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। খাস দিলে সবাই দোয়া করলে ওসমান হাদি অবশ্যই ফিরে আসবেন। অন্য ধর্মের যারা আছেন তারাও নিজ নিজ ধর্মীয় উপসানালয়ে হাদির জন্য প্রার্থনা করবেন বলেও জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানা ইস্যুতে প্রশ্ন করলেও এড়িয়ে গিয়ে তিনি শুধু হাদির জন্য দোয়া করতে বলেছেন।
thebgbd.com/NA