সিডনির বন্ডি সমুদ্র সৈকতে দুই বন্দুকধারীর গুলিবর্ষণে ১৫ জন নিহত হওয়ার পর অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যটি সোমবার দেশটির সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র আইন এবং ‘সন্ত্রাসী’ প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী গণগুলিবর্ষণের ঘটনা ১৫ জন নিহত হয়েছে। হামলার প্রথম প্রতিবেদন প্রকাশের ঠিক এক সপ্তাহ পর গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে দেশটি এক মিনিট নীরবতা পালন করেছে।
সোমবার, যেখানে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে সেই নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার দুই দিনের জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে দেশটির ‘সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র সংস্কার’ প্রস্তাব উত্থাপন করে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস সাংবাদিকদের বলেন, রোববারের সেই সন্ত্রাসী ঘটনার আগে বিশ্ব যেমন ছিল, এখন তেমনই আছে, এমনটি ভাবা ঠিক না।’
তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের এমন পদক্ষেপ নিতে হবে যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে।’ কর্মকর্তারা জানিয়েছেন, এই রাজ্যে ১.১ মিলিয়নেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড