ঢাকা | বঙ্গাব্দ

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ জানুয়ারি, ২০২৬
সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল ফাইল ছবি

সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। 


তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খেলা ছাড়লেও খেলার সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি শফিউল। যদিও নিশ্চিত করেছেন ভালো সুযোগ থাকলে অবশ্যই যুক্ত থাকবেন ক্রিকেটের সঙ্গে।


thebgbd.com/NIT