ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক ফিফা সভাপতি, যা বললেন...

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোক ফিফা সভাপতি, যা বললেন... ফাইল ছবি

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফার সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই শোকবার্তার জন্য ফিফা প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


thebgbd.com/BYB