ঢাকা | বঙ্গাব্দ

আমাদের ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এটা দেশকে অপমান : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৬
আমাদের ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এটা দেশকে অপমান : মির্জা ফখরুল ফাইল ছবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর তলানিতে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসির কাছে জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বিষয়টিতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।


বিএনপি মহাসচিব মনে করেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার মাধ্যমে অপমান করা হয়েছে। আর তাকে অপমান করা বাংলাদেশকে অপমান করার সামিল বলেই মনে করেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথেমতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুলের ভাষ্য, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদেরএকজন ক্রিকেটারকে (মুস্তাফিজ) অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের (ভারতে খেলতে না যাওয়া) সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়েও আমাদের একমত হওয়া উচিত।’


বাংলাদেশ চায় বিপিএলের ভেন্যু পরিবর্তন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে। বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠিতে জানিয়েছে বিসিবি। আজ সোমবার বা মঙ্গলবারের মধ্যে চিঠির জবাব দেয়ার কথা আইসিসির।


thebgbd.com/NIT