ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন নাগরিক মুক্তি দিচ্ছে ভেনিজুয়েলা

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় আটক মার্কিনদের মুক্তিকে স্বাগত জানাই।’
  • অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২৬
মার্কিন নাগরিক মুক্তি দিচ্ছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার থেকে কারাবন্দি মার্কিনিদের মুক্তি দেওয়া শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর, ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার মার্কিন এই কারাবন্দিদের মুক্তি দিল। এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় আটক মার্কিনদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বন্দিদের মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বা কত জনকে মুক্তি দেওয়া হচ্ছে তাও বলেননি। তবে একাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।


ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মার্কিন হামলার প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায়, তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন।


সূত্র: এএফপি


এসজেড