মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এ যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শনিবার তুরস্ক জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রাম্পের পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানান। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান।
সূত্র: এএফপি
এসজেড