ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)–এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন এবং সদস্য সচিব শুভ আহমেদ কাউসার–এর স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়নগর উপজেলায় সাইবার সচেতনতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতেই এই কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
thebgbd.com/NIT