ঢাকা | বঙ্গাব্দ

পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই: তারেক রহমান

৫ আগস্ট দেশে যে পরিবর্তন হয়েছে তা হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৬
পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই: তারেক রহমান ছবি: সংগৃহীত।

৫ আগস্ট দেশে যে পরিবর্তন হয়েছে তা হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে; এর মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনও যাতে ঘটে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 


আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার সামনে তিনি এই কথা বলেন।


তারেক রহমান বলেছেন, সেই জন্যই আমাদের কাছে আজকে আগামী ১২ তারিখের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করবো। 


দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করবো নাকি অন্য কোনো দিকে চলে যাবে। সে বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 


তিনি আরও বলেন, পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই।



thebgbd.com/NA