ঢাকা | বঙ্গাব্দ

আমরা সকলেই জানি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
আমরা সকলেই জানি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী ছবি : সংগৃহীত।

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করবে জামায়াত।

অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক. পৌর আমীর ইচাহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

thebgbd.com/NA