ঢাকা | বঙ্গাব্দ

‘বোর্ড অব পিস’ সভায় যোগ দেবে আলবেনিয়া

প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর প্রথম সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা।
  • অনলাইন ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
‘বোর্ড অব পিস’ সভায় যোগ দেবে আলবেনিয়া ডোনাল্ড ট্রাম্প।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর প্রথম সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন। রোববার এক পডকাস্টে তিনি  এ কথা জানান। তিরানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


আলবেনীয় পডকাস্ট ফ্লাসিম-এ দেওয়া সাক্ষাৎকারে রামা আরও বলেন, ‘শান্তি পরিষদের আনুষ্ঠানিক গঠন এবং পরিষদের কার্যক্রম উদ্বোধনের জন্য আমি ওয়াশিংটনে যাব।’


গাজা উপত্যকার পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করেন ট্রাম্প। তবে এর সনদে কার্যক্রমের পরিধি ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরেও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।


সূত্র: এএফপি


এসজেড