রমজান এলেই দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। সাহরি খাওয়া, রাতের ইবাদত, তারাবিহ আর ভোরে ওঠার কারণে ভেঙে পড়ে ঘুমের সময়সূচি। ফলে অনেকেই অনিদ্রা, সারাদিন ঝিমুনি বা অতিরিক্ত ক্লান্তিতে ভোগেন।
ঘুম পর্যাপ্ত না হলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ৬ ঘণ্টার বেশি সময় ঘুমাতে হবে। তবেই শরীর সুস্থ থাকবে। তবে কিভাবে শোয়া মাত্রই ঘুম আসবে? জানানো হলো পদ্ধতি।
ঘুম ঠিকমতো না হলে শরীরে নানা সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে ডায়াবিটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে নানা ঝামেলা দেখা দিতে পারে। এছাড়া অবসাদ, উৎকণ্ঠা ইত্যাদি মানসিক অশান্তি শরীরে বাসা বাধা সম্ভব। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে।
এবার অনেকের এমনি ঘুম আসে না। সেক্ষেত্রে জলদি ঘুম আসার জন্য কী করবেন? জানা যাক-
১. ইলেকট্রিক গেজেট থেকে দূরে যান
আপনাকে অবশ্যই ইলেকট্রিক গেজেট থেকে দূরে যেতে হবে। সেক্ষেত্রে ঘুমের ঠিক ২ ঘণ্টা আগে মোবাইল, কম্পিউটার, টিভি থেকে দূরে যান। এই যন্ত্র থেকে বের হওয়া নীল আলো শরীরে সমস্যা তৈরি করে।
২. ঘুমের আগে বই পড়ুন
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ঘুমের আগে বই পড়লে তা মনকে শান্ত করে। এমনকী ভালো ঘুম হয়। তাই ঘুমানোর আগে অবশ্যই একটা বই চোখের সামনে ধরতেই পারেন।
৩. শান্ত ঘরে ঘুমান
অনেকের ঘুম না আসার কারণ হল আশপাশের পরিবেশ। সেক্ষেত্রে শান্ত ঘরে ঘুমাতে যান। এই পরিস্থিতিতে চেষ্টা করুন ঘুমের ঘরে যেন আওয়াজ কম প্রবেশ করে। তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন। এবার এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন।
৪. ছোট আলো জ্বালাতে পারেন
ঘুমের সময় যত কম আলো ঘরে থাকে, তত ভালো। সেক্ষেত্রে ঘুম ভালো হয়। তবে আপনি চাইলে একটা ছোট নাইট ল্যাম্প জ্বালিয়ে নিতে পারেন। তবে বড় আলো ব্যবহার করা যাবে না।
৫. কাছের মানুষের পাশে ঘুমান
গবেষণায় দেখা গিয়েছে যে কাছের মানুষের পাশে শুয়ে পড়লে জীবনে ভরসা আসে। সেই কারণে সহজেই দুই চোখ বন্ধ হয়ে যায়। এবার এটা আপনার সঙ্গী বা অভিভাবক হতে পারেন। এবার তাঁদের সঙ্গে ঘুমান।
আশা করছি এভাবেই শুয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে ঘুম আসবে।
thebgbd.com/NIT