ঢাকা | বঙ্গাব্দ

মের্ৎসের চীন সফর শুরু

বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মের্ৎসের চীন সফর শুরু ফ্রিডরিশ মের্ৎস।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বুধবার চীনে পৌঁছেছেন। দেশটির অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার চীনে এটি তার প্রথম সরকারি সফর। মের্ৎসের বিমানে থাকা এক এএফপি সাংবাদিক এ তথ্য জানান।


বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরটি মূলত অর্থনৈতিক বিষয় ও নিরাপত্তা নীতিকে কেন্দ্র করে হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড