ঢাকা | বঙ্গাব্দ

‘ন্যায়সঙ্গত’ সহযোগিতা চায় জার্মানি

মের্ৎস বলেন, ‘আমাদের সহযোগিতার বিষয়ে খুব সুনির্দিষ্ট উদ্বেগ রয়েছে, যা আমরা উন্নত এবং ‘ন্যায়সঙ্গত’ করতে চাই।’
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
‘ন্যায়সঙ্গত’ সহযোগিতা চায় জার্মানি জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস তার প্রথম চীন সফরে দেশটির সাথে’ ‘ন্যায়সঙ্গত’ ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক  বজায় রাখতে চায়। তিনি আজ বুধবার এ মন্তব্য করেন।এটি চ্যান্সেলর হিসেবে তার চীন সফরের প্রধান লক্ষ্য। এই সফরের লক্ষ্য হলো জার্মানির অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে চীনের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন করা। খবর বার্তা সংস্থা এএফপি’র।


বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে চীনের সাথে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তিনি ন্যায্য সুযোগ ও ভবিষ্যতে সম্পর্ক বজায় রাখার কথাও তুলে ধরেন। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকে মের্ৎস বলেন, ‘আমাদের সহযোগিতার বিষয়ে খুব সুনির্দিষ্ট উদ্বেগ রয়েছে, যা আমরা উন্নত এবং ‘ন্যায়সঙ্গত’ করতে চাই।’ 


সূত্র: এএফপি


এসজেড