ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াতের আবেদন, ব্যালট পেপার সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াতের আবেদন, ব্যালট পেপার সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে কারচুপির অভিযোগ এনে দায়ের করা আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট বিভাগের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে।


আদালত সংশ্লিষ্ট চারটি আসনের সব ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো নির্বাচন কমিশনের হেফাজতে রাখার আদেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।



এর আগে, ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ শেরপুরের-১ আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে ভোটের ফলাফল পুনঃগণনা চাওয়া হয়।


thebgbd.com/NIT