ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানাধিন এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। 


নিহত শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের শিক্ষার্থী ছিলেন।


গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, মাহমুদার বাড়া করা বাসার দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ দেখে পাশের কক্ষের শিক্ষার্থীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।


আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে বলেন, মাহমুদা হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


উল্লেখ্য, মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম খোরশেদ আলী।


thebgbd.com/NIT