ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য হটলাইন চালু

  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৬
প্রবাসীদের জন্য হটলাইন চালু ছবি : সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক‌টি হটলাইন নাম্বার চালু ক‌রে‌ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (০১ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়েছে।


এতে বলা হ‌য়ে‌ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে।


thebgbd.com/NA