দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
এতে করে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায়, যা আগে ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। আজ সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন দাম:
● ২২ ক্যারেট: ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
● ২১ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা।
● ১৮ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা।
● সনাতন পদ্ধতি: ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। মূলত ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৬ ডলারে পৌঁছেছে।
thebgbd.com/NIT