ঢাকা | বঙ্গাব্দ

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনে নিহত ২৭

আইআরএনএ জানায়, ‘ইসরায়েলি ও মার্কিন হামলার ফলে প্রদেশে গত দুই দিনে শহিদের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।’
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনে নিহত ২৭ ইরান।

একজন ইরানি কর্মকর্তা আজ সোমবার জানিয়েছেন, গত দুই দিনে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের উত্তর‑পশ্চিমাঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মাজিদ ফারশির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘ইসরায়েলি ও মার্কিন হামলার ফলে প্রদেশে গত দুই দিনে শহিদের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।’


সূত্র: এএফপি


এসজেড