ঢাকা | বঙ্গাব্দ

‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে হামলা

ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরায়েলি সেনাবাহিনী।
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৬
‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে হামলা ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরায়েলি সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইসরায়েলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণা আসে ঠিক তখন, যখন তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার খবরও প্রকাশ করে।


সূত্র: এএফপি


এসজেড