পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে সন্দেহে একটি বোটে যুক্তরাষ্ট্রের হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ওয়াশিংটনের দাবি, বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক্সে দেওয়া পোস্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।
সূত্র: এএফপি
এসজেড