সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কারওয়ান বাজার মোড়ে ব্যক্তিগত উদ্যোগে তারা এই ইফতার বিতরণ করেন।
জানা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে ইফতারের আগ মুহূর্তে শত শত যানবাহন আটকে থাকে। প্রটোকলমুক্ত চলাচলের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে দৃষ্টান্ত স্থাপন করলেও ঈদের কেনাকাটার চাপে বিকেলের পর থেকে ঢাকার চিত্র ভিন্ন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ইফতারের সময় হয়ে গেলেও অনেক রোজাদারকে বাসে বা রিকশায় অবস্থান করতে হচ্ছে।
তৃণমূলের এই দুর্ভোগের কথা চিন্তা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আলী হায়দার নাফিজ ও রায়হান উল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে গত ২০ রমজান থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেন। যা শেষ রমজান পর্যন্ত চলবে।
ইফতার বিতরণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান তরুণ ছাত্রনেতা এ. এম. আলী হায়দার নাফিজ।
তিনি বলেন, প্রতিটি ইফতার বক্সে থাকছে পানি, খেজুর, কমলা, কলা, কেক, টিস্যু এবং উপহার হিসেবে দেওয়া হচ্ছে মেসওয়াক, তসবিহ, আতর, নামাজ-রোজার স্থায়ী ক্যালেন্ডার, কলম ও চকলেট।
thebgbd.com/BYB