ঢাকা | বঙ্গাব্দ

বাগদাদে বিস্ফোরণের শব্দ

গদাদের পূর্বাঞ্চলের জায়উনা জেলার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, প্রচণ্ড এই বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৬
বাগদাদে বিস্ফোরণের শব্দ ইরাক।

ইরাকের রাজধানী বাগদাদে আজ শনিবার একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক। এর কয়েক ঘণ্টা আগে শহরে ইরান-সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


বাগদাদের পূর্বাঞ্চলের জায়উনা জেলার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, প্রচণ্ড এই বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। এর আগে বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ব্যবহৃত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে গোষ্ঠীটির একজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত ও দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।


সূত্র: এএফপি


এসজেড