ঢাকা | বঙ্গাব্দ

সাকিব একটা ব্র্যান্ড, আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে : ফারুক

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২৬
সাকিব একটা ব্র্যান্ড, আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে : ফারুক ফাইল ছবি

সপ্তাহখানেক আগে শেষ হওয়া পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও ফেরা হয়নি। আসলে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষেও সাকিবের দেশে ফেরা নিয়ে দোলাচল অব্যাহত আছে।

এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। আজ (বৃহস্পতিবার) প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সাথে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

এর আগে সদ্য নিয়োগ প্রাপ্ত বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনো ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই আসলে দলে আসবে। তার সার্ভিস পেলে দল উপকৃত হবে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইব।’


thebgbd.com/BYB