ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেল সংকট নিরসনে সরকারকে আইনি নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০২৬
জ্বালানি তেল সংকট নিরসনে সরকারকে আইনি নোটিশ ছবি : সংগৃহীত।

জ্বালানি তেল মজুদদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর অধীনে ব্যবস্থা গ্রহণ করতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও পেট্রোবাংলার বকেয়া ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের একটি দল আইনি নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।   


তারা জানান, একইসঙ্গে জ্বালানি তেলের সংকট নিরসনে জ্বালানি তেল আমদানি এবং সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


thebgbd.com/NA