ঢাকা | বঙ্গাব্দ

১ ভরি স্বর্ণালংকার বানাতে লাগবে ২ লাখ ৬৮ হাজার টাকা

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০২৬
১ ভরি স্বর্ণালংকার বানাতে লাগবে ২ লাখ ৬৮ হাজার টাকা ছবি : সংগৃহীত।

সর্বশেষ শনিবার (২৮ মার্চ) স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী ভ্যাট ও মজুরিসহ ১ ভরি স্বর্ণালংকার বানাতে যত খরচ হবে


এখন থেকে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণ অলংকার বানাতে খরচ হবে ২ লাখ ৬৮ হাজার ৬ টাকা। এর মধ্যে স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ১২০৭২ টাকা এবং ৬ শতাংশ মজুরি ১৪৪৮৯ টাকা।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


thebgbd.com/NA