ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ বুধবার ঘোষণা করেছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় এটি হুথিদের তৃতীয় হামলা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সম্প্রতি এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের অভ্যন্তরে তৃতীয় সামরিক অভিযান পরিচালনার দাবি করেছেন। এই অভিযানের অংশ হিসেবে ইসরাইলের ‘সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ’ সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, এই অভিযান আমাদের ইরানের ও লেবাননের হিজবুল্লাহর মুজাহিদিন ভাইদের সঙ্গে যৌথভাবে করা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড