ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চেয়েছেন বলে বুধবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, এর আগে তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে। জাতির উদ্দেশে ভাষণের আগে তিনি এ কথা বলেন। বহুল প্রতীক্ষিত প্রাইম-টাইম ভাষণের আগে ট্রাম্প এ বক্তব্য দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তেহরান ট্রাম্পের এ দাবি সরাসরি নাকচ করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের কাছে যুদ্ধ বিরতি চাননি বলে জানানো হয়েছে। একই সঙ্গে বুধবার সন্ধ্যায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়।
সূত্র: এএফপি
এসজেড