ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটি, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটি, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন ছবি : সংগৃহীত।

দেশে সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার মেজর হাফিজের সভাপতিত্বে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। অধিবেশনে জ্বালানি খাতে চলমান সংকট, সরবরাহ ঘাটতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা শেষে এ বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।


সংসদ সূত্র জানায়, কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি জ্বালানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হতে পারে, যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান প্রস্তাব করা যায়। কমিটি জ্বালানি সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, আমদানি নির্ভরতা কমানোর উপায় এবং বিকল্প জ্বালানির সম্ভাবনা নিয়ে কাজ করবে।


উল্লেখ্য, সংসদ সদস্যরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনদুর্ভোগ কমবে।



thebgbd.com/NA