সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে আল নাসর। নিজেদের মাঠ আল-আওয়াল পার্কে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার দিকে আরো এগিয়ে যাচ্ছে দলটি। গোল দুটি করে রোনালদো ও কোমান।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ম্যাচের ৭৬তম মিনিটে দারুণ এক হেডে জাল খুঁজে পান তিনি। এই গোলটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৭০তম গোল। এই গোলটি তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিরল এক মাইলফলক ১০০০ গোলের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন এই স্বপ্নপূরণ থেকে তিনি মাত্র ৩০ গোল দূরে।
৪১ বছর বয়সেও রোনালদোর ফিটনেস, পজিশনিং ও গোল করার ক্ষুধা প্রমাণ করে দিচ্ছে, তিনি এখনো বিশ্বের সেরাদের একজন। গুরুত্বপূর্ণ ম্যাচে তার গোলই দলকে এগিয়ে দেয় এবং শিরোপা দৌড়ে আল নাসরকে শক্ত অবস্থানে রাখে।
এই জয়ের ফলে আল-নাসর লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে, পিছনে ফেলেছে আল হিলালকে। যদিও শিরোপা দৌড় এখনও শেষ হয়নি, তবে রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সই দলকে এগিয়ে রাখছে।
ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে, কখন রোনালদো ছুঁয়ে ফেলবেন সেই জাদুকরী ১০০০ গোলের মাইলফলক।
thebgbd.com/NIT