ঢাকা | বঙ্গাব্দ

ভারত যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক | ১১ মে, ২০২৬
ভারত যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত।

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলতি সপ্তাহেই ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আগামী ১৪ মে তিনি নয়া দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।


আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত বর্তমানে এই প্রভাবশালী অর্থনৈতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনটি শীর্ষ সম্মেলনের রূপরেখা ও আলোচ্যসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মূল পাঁচটি সদস্য রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্রিকস জোটের সদস্য সংখ্যা ১১-তে দাঁড়িয়েছে। বর্তমান সভাপতি হিসেবে ভারত এই জোটের কার্যক্রম এবং সম্প্রসারণ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ব্রিকস সংক্রান্ত বিষয়েই নয়, বরং ভারত ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আলোচনার একটি বড় সুযোগ তৈরি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।


thebgbd.com/NA