ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণ-রূপা না কেনার আহ্বান জানানোর ২ দিনের মাথায় শুল্ক বাড়লো ১৫ শতাংশ

  • অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২৬
স্বর্ণ-রূপা না কেনার আহ্বান জানানোর ২ দিনের মাথায় শুল্ক বাড়লো ১৫ শতাংশ ফাইল ছবি

আগামী এক বছরে স্বর্ণ-রূপা না কেনার আহ্বান জানানোর দুই দিনের মাথায় ভারতে এর শুল্ক এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়েছে। এতে মূল্যবান এই ধাতুর দাম অনেক বাড়ার আশঙ্কা করছেন স্বর্ণব্যবসায়ীরা। 


আমদানির কারণে ডলারের রিজার্ভ কমতে থাকায় আগামী এক বছর স্বর্ণ-রূপা না কিনতে দেশবাসীর কাছে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রধানমন্ত্রীর এই আবেদনের জেরে বুধবার এই দুইটি ধাতুর আমদানি শুল্ক ৬ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে কেন্দ্রীয় সরকার। এছাড়া, এর ওপর বসেছে ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন কর। এতে প্রায় আড়াই গুণ বেড়েছে স্বর্ণ-রূপার আমদানি শুল্ক। প্রধানমন্ত্রীর খবর



স্বর্ণ কেনার ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পরিসংখ্যান বলছে, বিশ্বে মোট স্বর্ণের ১১ শতাংশ ভারতের নারীদের নিজস্ব সম্পদ। যার মোট পরিমাণ ২৫ হাজার টন। ভারতে প্রতি বছর প্রায় ৮০০ টন স্বর্ণ কেনাবেচা হয়। যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যে সহিংস পরিস্থিতিতে বাড়তি দামে তেল কিনতে গিয়ে এরইমধ্যে টান পড়েছে ডলারের রিজার্ভে। এমন পরিস্থিতিতে স্বর্ণ কেনার রাশ টেনে ডলারের রিজর্ভে চাপ কমানোর এই কৌশল নিয়েছে মোদি সরকার।


thebgbd.com/NIT