ঢাকা | বঙ্গাব্দ

টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুশফিক

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৬
টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুশফিক ছবি : সংগৃহীত।

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি এটি তার। মমিনুল হককে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন মুশফিক।


মিস্টার ডিপেন্ডেবল দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে নামেন মুশফিকুর রহিম। দেখেশুনে খেলে তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করলেন তিনি।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন তিনি। টপকে গেছেন ১৩ সেঞ্চুরি করা মুমিনুল হককে। মোহাম্মদ আব্বাসকে চার মেরে স্পর্শ করেছেন তিনি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার।


মুশফিক ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও এক ছক্কায়। দিনের শুরু থেকেই দেখেশুনে সামলেছেন পাকিস্তানের বোলারদের। একটুও ঝুঁকি না নিয়ে খেলে যাচ্ছেন এখন পর্যন্ত।


৮৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ আর লিড ৩৭১ রান। অপরাজিত আছেন মুশফিক ১০৪ রানে।


thebgbd.com\NA