দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেছে আমদানিকারকরা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৬ জন আমদানিকারক মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমোদন পেয়েছে এবং এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার বিকেলে প্রথম চালানে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে তিনটি ট্রাকে ২১ মেট্রিক টন কাঁচা মরিচ। পর্যাপ্ত আমদানি শুরু হলে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানান আমদানিকরকরা।
ব্যবসায়ীদের দাবি আমদানির প্রভাবে ইতিমধ্যেই হিলিসহ আশপাশের বাজারে প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে।